রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহর দুর্গাপুরের মুকুটে আরো এক পালক. নেপালী পাড়া হিন্দী হাইস্কুলের প্রধান শিক্ষক কলিমুল হকের নাম রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর এবার বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন রাজ্য সরকারের দেওয়া শিক্ষা রত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন. পাঁচই সেপ্টেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের হাতে. 1988সালে অন্ডাল ভিলেজ স্কুলে সহ শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন কাজী নিজামউদ্দিন, ইংরাজীর শিক্ষক হিসেবে চোদ্দ বছর এখানে শিক্ষকতা করার পর 2002সালে দুর্গাপুরের বিজরা হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি. সরকারী স্কুলে কম্পিউটারের মাধ্যমে কিভাবে শিক্ষা দান করা যায় এই শীর্ষক একটি আর্টিকেল তৈরী করে 2015সালে পুনেতে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়েছিলেন কাজী নিজামউদ্দিন আর এটাই ছিল তার শিক্ষকতা জীবনের টার্নিং পয়েন্ট, এই সেমিনারে ভালো আর্টিকেলের জন্য সন্মান জানানো হয় তাকে.2016 সালে বিজরা স্কুলে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন এই শিক্ষক তার জন্য কলকাতার বিধান শিশু উদ্যান নামে একটি সংস...

Comments
Post a Comment