কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবীতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা প্রতিবাদ কর্মসূচী পালন করল দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার করতে হবে এই দাবীতে সোমবার দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ের

সামনে থেকে একটি পদযাত্রা বের করল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা।

ট্রাক্টর ও চাষবাসের সরঞ্জাম দিয়ে অভিনব এই মিছিলে হাঁটেন কৃষকরাও। দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া তৃণমূল ছাত্র পরিষদের এই পদযাত্রা ফুলঝোড় মোড়ে এসে শেষ হয়।

দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন,নুতন এই কৃষি বিল দেশের কৃষকদের অবস্থা শোচনীয় করে দেবে,

অবিলম্বে কেন্দ্রের এই কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবী জানান তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা।

Comments